শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জে ব্রীজ নির্মাণ প্রকল্প-খাল থেকে হাওরে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ২৮ লাখ টাকা ব্যয়ে খালের উপর ব্রীজ নির্মাণ প্রকল্পটি কেটে নির্ধারিত স্থানের পরিবর্তে হাওরে স্থানান্তরিত করা হয়েছে। এতে ব্রীজটি জনসাধারণের খুব একটা উপকারে আসবে না দাবী করেছেন অনেকেই। জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের রনিয়া গ্রামে বসবাসকারীদের লোকজন হাওর থেকে পাকা ধান কেটে গ্রামের অদূরে খলাতে (মাঠে) এনে ধানমাড়াই সহ নানা ধরণের গৃহস্থালি কাজ করে থাকে। গ্রাম ও খলার মাঝখানে একটি খাাল থাকায় ওই গ্রামের লোকজনদের প্রায় পৌণে এক কিলোমিটার ঘুরে খলায় আসা-যাওয়া করতে হয়। এছাড়া গ্রামের লোকজন ব্রীজের উপর দিয়ে কাকাইলছেও-আজমিরীগঞ্জ রাস্তায় উঠে আজমিরীগঞ্জ পৌঁছতে আরও সহজ হবে। যার জন্য গ্রাম সংলগ্ন খালে একটি ব্রীজ নির্মাণের দাবি ছিল রনিয়া গ্রামের মৎসজীবি, কৃষিজীবি সহ সাধারণ লোকজনের। এ দাবির প্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ওই স্থানে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৮ লাখ টাকা। কাজের দ্বায়িত্ব পায় স্থানীয় এক ঠিকাদার। ইদানিং জানা যায়, খালের উপর ব্রীজ নির্মাণ প্রকল্পটি স্থানান্তর করে প্রায় ৪ কিলোমিটার দূরে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের অদূরে হাওরে স্থানান্তরিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com