সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে নগদ টাকা, ইয়াবা, গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী জোছনা পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭৩০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নগদ টাকা, ৭৫ পিছ ইয়াবা, গাঁজা ও মহিলাসহ পাঁচ মাদক বিক্রেতা আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ৮ টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের দিক নিদেশনায় সাব ইন্সপেক্টর সামসুল ইসলাম, ফিরোজ আহমেদ, সমিরন চন্দ্র দাশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের জোছনা বেগমের বাড়িতে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশ পুর গ্রামের শাহ মোঃ মোবাশ্বির আলীর পুত্র শাহ মোঃ শাহিন আলী (৪২), ইনাতগঞ্জ ইউনিয়নের উপজেলার বার-কাপন গ্রামের হাসাদ মিয়ার পুত্র মোঃ বায়জিদ মিয়া (২১), দীঘলবাক ইউনিয়নের চরগাও গ্রামের বজলু মিয়ার পুত্র হাফিজুর রহমান (২২), ছোট ভাকৈড় ইউনিয়নের আব্দুল রবের পুত্র মাসুম আহমেদ (২০), ও বাউরকাপন গ্রামের হাছাদ মিয়ার স্ত্রী মাদক সমরাকী জোছনা বেগম (৪২)। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, মাদকের সম্রাজ্ঞী খ্যাত জোছনা বেগমকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com