শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে হবিগঞ্জ জাপা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জের জাতীয় পার্টি নেতৃবৃন্দ। গত শনিবার ঢাকাস্থ চেয়ারম্যানের বাসভবনে গিয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় সৌহাদ্যপূর্ণ এক পরিবেশ সৃষ্টি হয়। পার্টির চেয়ারম্যান জি এম কাদের হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সার্বিক খোঁজ খবর নেন। পার্টিকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহিন, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ বাবুল, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন শানু, সদস্য সটিব অলিউর রহমান সোহাগ, লাখাই উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান দুলাল, লাখাই উপজেলা যুব সংহতির সভাপতি জামাল মিয়া, সদস্য আলী নেওয়াজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com