বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ জংশনে বিচারক চোরের কবলে ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় অপরাধীদের অভয়ারণ্য পরিণত হয়েছে। তাদের হাত থেকে সাধারণ মানুষের পাশা-পাশি বিচারকরাও রেহাই পাচ্ছেন না। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ কুমিল্লা যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পাহাড়িকা ট্রেনে উঠার সময়ে একদল ছিনতাইকারীরা মোবাইল ফোন ও ম্যানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেই শাহ আলম (২৫) নামে এক ছিনতাই কারীকে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। তখন ওই ছিনতাইকারী চক্রের বাকী সদস্যরা পালিয়ে যায়। আটক শাহ আলম নাসির নগর উপজেলার দৌলতপুর গ্রামের নুর মিয়ার পুত্র। প্রতিদিন এই জংশন থেকে শত-শত যাত্রীরা বিভিন্ন স্থানে আসা-যাওয়া করে আর একদল ছিনতাইকারী দিনে-দুপুরে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক শাহ আলমকে চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com