বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের আমরোড বাজারে কবিরাজের ঘরে যুবতীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কবিরাজের ব্যবসা প্রতিষ্টানে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পানি পড়া ও তাবিজ নিতে ওই যুবতীকে নিয়ে বৃহস্পতিবার উপজেলার আমুরোড বাজারস্থ কবিরাজ হারুন মোল্লার ব্যবসা প্রতিষ্টানে আসেন আত্মীয়রা। এখানেই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। মৃত যুবতীর নাম রিমু তালুকদার। স্বামীর নাম সেলিম তালুকদার। সেলিমের বাড়ি মাগুরউন্ডা গ্রামে। রিমুর বাবার নাম আকল মিয়া তালুকদার। গ্রাম বাগুলা। যুবতীর এ মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ঘুরে বেড়াচ্ছে। প্রায় ৬ মাস পুর্ব রিমুর বিয়ে হয়েছিলো সেলিমের সাথে। যুবতীর স্বামী সেলিম তালুকদার বলেন, বুধবার গভীর রাতে রিমু পেঠে প্রচন্ড ব্যথা শুরু হয়। রাতে স্থানীয় মোল্লার পানি পড়াসহ অনেক চিকিৎসা দেয়া হলেও তার পেঠের ব্যথা যাচ্ছিলো না। এ কারনে বৃহস্পতিবার বিকালে আমুরোডের কবিরাজ হারুনের কাছে যুবতীকে নিয়ে আসা হয়। যুবতীর সাথে স্বামী সেলিম, শাশুড়ী, খালা শাশুড়ী ও চাচা শশুর ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রোগীকে যথারীতি সিএনজি থেকে নামিয়ে কবিরাজ হারুনের চেম্বারে নেয়া হয়। হারুন মেছাব রোগী রিমুকে কিছু পানি পড়া দিয়ে নামাজে চলে যান। এরই মাঝে রিমুর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় ডাক্তার কৃষ্ণলাল সুত্রধরকে ডাকা হয়। তিনি রোগীর শারীরিক অবস্থা দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর বিকাল সাড়ে ৫টায় রিমু কবিরাজ হারুনের ঘরেই মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানি হলে মানুষের ভীড় জমে যায় সেখানে। কবিরাজ হারুন বলেছেন, তিনি নামাজে ছিলেন, তাই রোগীর মৃত্যু বিষয়ে তিনি কিছুই জানেন না। রিমুর বাবা আকল তালুকদার বলেন, রিমুকে উন্নত চিকিৎসা না দিয়ে মোল্লার কাছে নেয়া হয়েছে। এ কারনে মেয়েটি অকালে দুনিয়া ছেড়ে চলে গেছে। পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামীম আহম্মদ বলেন, রিমুর স্বামীর বাড়ির লোকজন ও বাবার বাড়ির লোকজন দ্বন্দ্বে জড়ানোর কারনে লাশ দাফনে বিলম্ব হচ্ছে। তবে দুই পরিবারের মাঝে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির হবার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, অসুস্থ যুবতী রিমুকে আমুরোডের মোল্লার কাছে আনা হয়েছিলো ঠিক কিন্তু কি কারনে রিমু মৃত্যুবরন করেছেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com