শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আমীর হোসেন, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান ও কোষাধ্যক্ষ রাশেদ আহম্মদ খান, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রউফ সেলিম।
অনুষ্ঠানে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com