শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাংবাদিক নাবেদ কে প্রাণনাশের হুমকি দিয়েছে আবুল মিয়া নামে এক যুবলীগ কর্মী। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক নাবেদ মিয়া। এ ঘটনায় নবীগঞ্জে সাংবাদিকদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর নবীগঞ্জ থানার দারোগা পরিচয় দিয়ে সাংবাদিক নাবেদ এর ভাইয়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আবুল মিয়া (৩৫), টাকা না দিলে বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর সাংবাদিক নাবেদ মিয়া পুলিশ পরিচয়কারী আবুল মিয়ার এহেন কর্মকান্ডের প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আবুল জানতে পারলে অভিযোগ তুলে নেয়ার জন্য নাবেদ কে হুমকি দেয়। এবং তার নিজস্ব অফিসে ডেকে নিয়ে প্রাণে হত্যার ভয় দেখায়। এক পর্যায়ে একটি ছুরি দিয়ে আঘাত করতে ধেয়ে আসে। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে নাবেদ মিয়া গত
ডায়েরী করেন। এ সময় আরো সহকর্মী সাংবাদিকদবৃন্দ
উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। খোজ নিয়ে জানা যায় কথিত আবুল মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাঁশডর) গ্রামের জাহির আলীর পুত্র। সে নিজেকে পুলিশের সোর্স, পুলিশ পরিচয় দিয়ে বেড়ায়। এছাড়া সে যুবলীগের কর্মী বলে দাবী করেন। এ ব্যাপারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ গুল মোহাম্মদ কাজল ও যুগ্ম আহ্বায়ক লোকমান খান জানান, আবুল মিয়া নামে যুবলীগে কোন কর্মী নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com