শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সিপিএ কনফারেন্সের সপ্তম দিনের সভায় অংশ নিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উগান্ডায় চলামান ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের সপ্তম দিনে বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে গতকাল শনিবার কাম্পালা শহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় এমপি আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন করেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি। এমপি আবু জাহির চলমান ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স শেষে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com