শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের হল রুমে অনুষ্টিত সাধারণ সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি শাকিল চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জাকারিয়া চৌধুরী।
প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।
প্রতিবেদনে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ যারা সাংবাদিক ফোরামকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা সাংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম এ ওয়াহেদ, সংগঠনের সাবেক সভাপতি শাহ্ মশিউর রহমান কামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, অপু চৌধুরী, দিদার এলাহী সাজু, মামুন চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, মোহাম্মদ নূর উদ্দিন, আবু হাসিব খান চৌধুরী পাবেল, ফয়সল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, মোঃ কাউছার আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, একে কাওছার, নজরুল ইসলাম, কাজী মিজানুর রহমান মিজান, এম সজলু, সাইফুর রহমান তারেক, আশাহিদ আলী আশা, শাহ্ সুলতান আহমেদ, তাফহিম চৌধুরী, সেন্টু আহমেদ, খন্দকার আলাউদ্দিন, রায়হান উদ্দিন প্রমূখ।
সভায় ৫টি উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে রাসেল চৌধুরীকে প্রধান, শাহ্ মশিউর রহমান কামাল এবং প্রদীপ দাশ সাগরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com