শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে প্রেমিক যুগল আটক প্রেমিকাকে নিজ জিম্মায় মুক্তি ॥ প্রেমিক কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রেমিকার জন্মদিনে গভীর রাতে আমুদফুর্তি কালে জনতার হাতে প্রেমিক যুগল ধরাশায়ী হয়েছে। পরে ধর্ষণের অভিযোগে প্রেমিকার মামলায় প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার গভীর রাতে শায়েস্তানগর পইল সড়কের একটি বাসায় এ ঘটনাটি ঘটেছে।
সুত্র জানায়, সরকারী বৃন্দাবন কলেজের ছাত্র শাহরিয়ার চৌধুরী নাদিম (২২) এর সাথে ফেইজ বুকের মাধ্যমে ৩ বছর পূর্বে পরিচয় হয় সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা (২৪) সাথে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরা প্রায় দেখা সাক্ষাত করতো। এক পর্যায়ে মেয়েটি নাদিমকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এদিকে গত শনিবার মেয়েটির জন্মদিন উপলক্ষে রাতে নাদিম প্রেমিকার বাসায় যায়। এক সময় একটি কক্ষে এরা অবস্থানকালে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে তাদেরকে থানায় নিয়ে আসেন। উভয় পরিবারের লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করলেও মেয়েটি তালাকপ্রাপ্ত হওয়ায় নাদিম বিয়েতে রাজি হয়নি। পরে মনি বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় নাদিমের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকালই ডাক্তারী পরিক্ষা শেষে প্রেমিক যুগলকে আদালতে প্রেরণ করলে আদালত মেয়ের জবানবন্ধি গ্রহণ করে নিজ জিম্মায় মুক্তি দেন। এবং নাদিমকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। নাদিম জানায়, তাকে ফাঁসানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com