শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপি কর্মসূচিতে যোগ দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৯৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপি অনুষ্ঠানে যোগ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ১ আগস্ট রাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাম এমপি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জাতিসংঘের রাষ্ট্রদূত আব্দুল মোমেন, কনস্যুলার জেনারেল সাদিয়া জাহান প্রমুখ। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com