শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জাতীয় শোকের মাসে হিফজুল কোরআন প্রতিযোগীতার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে পবিত্র কোরআনের আলো হিফজুল প্রতিযোগিতার আয়োজন করেছে আলেয়া জাহির ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পৌর এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রতিষ্ঠিত আলেয়া-জাহির ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। হবিগঞ্জ পৌরসভার প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ৩ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার প্রতিযোগিতা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সেখানে অংশগ্রহণ করবে ৬৫ জন প্রতিযোগী। ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় ওই উপজেলার প্রতিযোগীরা অংশ গ্রহণ করবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। সেখানে অংশ নিবে ৬০ জন প্রতিযোগী। ৮ আগস্ট লাখাই উপজেলা হলরুমে ওই উপজেলার প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী। সেখানে অংশগ্রহণ করবে ৫০ জন প্রতিযোগী। ২৯ আগস্ট হবিগঞ্জ পৌর টাউন হলে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির।
আয়োজক কমিটির সদস্য সচিব মুফতি আলমগীর হোসেন সাইফী জানান, প্রত্যেক এলাকায় তিনটি গ্র“পে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে যারা ১ম থেকে ৩য় হবেন তারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। ফাইনাল রাউন্ডে গ গ্র“পে যে প্রথম হবে তাকে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এর পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য গ্র“পের জন্য রয়েছে আকর্ষনীয় অর্থ পুরস্কার। আঞ্চলিক পর্বেও অর্থ পুরস্কার প্রদান করা হবে। ওমরাহ হজ¦ ছাড়াও প্রায় ১ লাখ টাকা পুরস্কার রয়েছে এই প্রতিযোগিতায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com