শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরের তেলিয়াপাড়া থেকে ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে মাদক সেবনের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র জুয়েল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত। গত বুধবার সন্ধ্যায় জুয়েল মিয়াসহ ৩ জন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া ও এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়াসহ ৩ ব্যক্তিকে আটক করে। আটক অপর দু’জন হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের আসাফ উদ্দিন ভূইয়ার ছেলে মোমেন ভূইয়া (৪০) ও গাড়ি চালক শহরের রাজনগরের বাসিন্দা সাদেক মিয়া (৪২)। একটি সূত্র জানায় তাদের নিকট থেকে ১১ পিছ ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। অপর একটি সূত্র জানায় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com