মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পৌরসভার কার্মকান্ডকে এগিয়ে নিতে চাই-মেয়র মিজান

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পৌরসভার কল্যানে আমরা যা আলোচনা করবো তা শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিফলিত করবো। পৌরসভা কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে উঠে আমরা সফলতার পথে এগিয়ে যেতে চাই।’ নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র বিশেষ সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি পৌরসভার কাজে অনেক বেশী জবাবদিহিতা রয়েছে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এ পৌরসভার কার্মকান্ডকে এগিয়ে নিতে চাই।’ গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে টিএলসিসি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম। ইউজিআইআইপি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। বিশেষ সভায় আলোচনায় আরো অংশ নেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, ফনীভূষন দাস, মূকুল আচার্যী, আব্দুর রাজ্জাক, মোঃ আলমগীর খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ এমদাদুর রহমান বাবুলসহ টিএলসিসি’র অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা, ডাম্পিং সাইট বাস্তবায়ন, সড়ক বাতি, মশক নিধন, টমটম, অবকাঠামো উন্নয়নসহ নানা বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com