শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরের নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর আর নেই। ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল বুধবার রাত পৌনে ৯টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি টানা ৭ বার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়নবাসীর কাছে তিনি অত্যান্ত জনপ্রিয় ছিলেন। আজ বিকেল সাড়ে ৫ টায় নয়াপাড়াস্থ সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল মাঠে মরহুমের জানা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
শোক
সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর’র মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com