মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা কমাতে হবিগঞ্জে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক। সভায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার তিনি মিরপুর-ধুলিয়াখাল সড়কসহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সড়কগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাহির মিয়া (৪৫), যুবলীগ নেতা মো. এরশাদ মিয়া (৪৫) এবং বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামে মাত্র ৫ টাকার চায়ের বিল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নিরীহ মানুষের আশার একমাত্র স্থল হচ্ছে আদালত প্রাঙ্গন। কিন্তু আদালতে এসে সংঘর্ষের ঘটনা ঘটে তবে মানুষ যাবে কোথায়? গতকাল সোমবার দুপুরে সদর কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির সামনে মামলার হাজিরা দিতে আসা দুই পক্ষের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়। আইনজীবী সহকারীরা দুই দাঙ্গাবাজকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এমন ঘটনায় চাঞ্চল্যের বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে খলিলুর রহমান উজ্জল (২৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শফিয়াবাদ গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি সাথে জড়িত সন্দহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানাধীন শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের ছমক আলীর ছেলে মো. ওবায়দুল হক প্রকাশ রিপন (৩০) এবং শ্রীমঙ্গল বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জনকল্যাণমুলক কর্মসূচী সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা। এ কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে পবিত্র হজ্ব প্রশিক্ষণ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এবং অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের জন্য গণবিবাহ কর্মসূচী ইত্যাদি। হবিগঞ্জ পৌরসভার ওয়েব সাইটে প্রকাশিত প্রশাসক মোঃ মঈনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় হবিগঞ্জ পৌরসভার নাগরিক যারা ২০২৭ সালে পবিত্র হজ্ব বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজার এলাকা থেকে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে আনা বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব বাঁশসহ মিনি ট্রাকটি জব্দ করা হয়। আটক মিনি ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল এবং শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গজনাইপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভাপতি ইকবাল আহমেদ ছালিক সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার হবিগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন টমটম, মিশুক ও রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। চুনারুঘাট পৌর প্রশাসক মোহাম্মদ গালিব চৌধুরীর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌর শহরের বিভিন্ন স্থানে স্ট্যান্ডের বাইরে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের চালকদের মৌখিকভাবে সতর্ক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com