নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ ফয়েজ আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ভাকৈড় ইউনিয়নের কাজিরবাজার সড়কের বেগমপুর রোয়াইলকাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ফয়েজ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। পুলিশ জানায়, সে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ সিএনজিযোগে বাড়ি যাচ্ছিল।
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা-পাতা উদ্ধার ও পিকআপসহ চালক নাছির মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত ভোররাতে চুনারুঘাট-আসামপাড়া সড়কের উপর রাজার বাজার সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫২ বস্তা চোরাই চা-পাতা আটক করা হয়। আটক পিকআপ চালক হচ্ছেন, উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আব্দুস ছত্তারের পুত্র নাছির মিয়া
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার মৃত্যুর ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিজিবির নায়েক শেখ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে পাটগ্রাম থানায় শুক্রবার (৭ জুলাই) গভীর রাতে এ মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে সাফি মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত সাফি মিয়া উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মৃত হেসমত উল্লার ছেলে। সূত্রে জানা
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে রমজান মাসে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সৃষ্ট বিরোধ আবু জাহির এমপির মধ্যস্থতায় সম্মানজনকভাবে নিষ্পত্তি হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে বামৈ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সামাজিক বিচারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। এ সময় আবু জাহির এমপি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানীর ছাদ থেকে পড়ে ফেরদৌস আহমেদ (২৫) নামের এক যুবকের মৃত হয়েছে। এ সময় কাজল মিয়া (২০) নামের অপর এক শ্রমিক আহত হয়। সে ওই কোম্পানীতে নির্মাণ শ্রমিকের কাজ করতো। ফেরদৌস মনতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ওই কোম্পানীর ছাদে কাজ করতে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার খেয়া পারাপার হওয়ার সময় নৌকা ডুবে ১০ জন আহত হয়েছে। আহত অবস্থায় স্কুল ছাত্র আলামিন (১০), এমরান (১৫), সুমন (১৮) ও পারুল (১৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের শিক্ষার্থীরা ওই খেয়া পারাপার হতে নৌকাতে উঠে। নৌকাটি নদীর মাঝখানে এলে
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল জব্বার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘঠেছে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। সূত্রে জানা যায়, প্রায়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৩৭ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৭৯০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩২ কোটি ৯৩ লাখ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা। এবং উন্নয়ন