স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় মাদকদ্রব্য সেবন করে অশান্তি সৃষ্টির ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ও আনসানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. সাজেল মিয়া (পিতা: আঃ মনাফ), দেওরগাছ এলাকার বাসিন্দা। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। জনশৃঙ্খলা বজায় রাখা ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।