নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শেরপুর রোড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে এসে এক পথসভায় নেতাকর্মীরা মিলিত হন। পথসভায় হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম মুরাদ এর সভাপতিত্বে, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ সুমন, ডালিম আহমেদ চৌধুরী, ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হানুল বারী, মহসিন তালুকদার, সেলু মিয়া, জুবেল মিয়া, মাহবুব আবেদীন মোহন, রায়েল আহমেদ, ওয়াকিল মিয়া, শাহজাহান আহমেদ, শাহীন আহমেদ, আজমল হোসেন, জিল্লু মিয়া, ইমরান আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা ইমরুল ইসলাম, তোফাজ্জুল ইসলাম, আজির উদ্দিন, শিহাব উদ্দিন, জুবেল মিয়া, সাহেদ মিয়া, মুছা মিয়া, হুমায়ুন আহমেদ, জসিম মিয়া, মাশুক মিয়া, রুবেল আহমেদ, সানাউল মিয়া, সেকুল মিয়া, শাহনেওয়াজ, শিবলু মিয়া, জুনাব আলী, উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিলু মিয়া। এ সময় বিক্ষোভ মিছিলে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে দলে দলে যুবদলের অসংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পথসভায় সভাপতির বক্তব্যে, মোশাহিদ আলম মুরাদ বলেন, আমাদের বাংলাদেশর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলে গিয়েছেন এবং আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ ভাইও বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে, কোনো ব্যক্তির অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না। আমাদের আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। দিনের পর দিন, রাতের পর রাত—কী জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন? ১৭ বছর উন্নয়নবঞ্চিত বাংলাদেশকে উন্নত করে বিশ্বের কাছে দেশের মান-সম্মান ও সুনাম অক্ষুন্ন্ন রাখার জন্য।