বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে গতকাল ৭ অক্টোবর বুধবার দুপরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচিতি উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) জনাব অরুন কৃষ্ণ পাল, যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মো: আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দিন, স্কুলের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মো: কামরুল আহছান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, সাংবাদিক শরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হোসাইন সৌরভসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com