বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ৮২টি ও পৌরসভায় ৯টি মিলে ৯১টি পূজার মন্ডপে বছর ঘুরে আবারো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি ইতিমধ্যে জোরেশোরে শুরু হয়েছে। আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই। আর মাত্র সপ্তাহ পরেই বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী শোর সকলের মাঝে বিরাজ করছে। প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন করার জন্য দিনরাত নিরবিছিন্নভাবে কাজ করছেন প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত প্রতিমা শিল্পীরা। আগামী ২/৩ দিনের মধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ করে রং তুলির আছড়ে সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। তারপর মন্ডপে মন্ডপে সাজসজ্জার কাজ শেষ করলেই উৎসবের আমেজে মেতে উঠবেন সবাই। তাই শারদীয় এ পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও। এ আনন্দকে আরো পরিপূর্ন করে তোলতে প্রতিমা কারিগরগন দিনরাত কাজ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুজা শুরুর আগেই শেষ করতে হবে তাদের কাজ। মুর্তির কাজ শেষ করেই রং তুলির আছড়ে শেষ প্রস্তুতি সম্পন্ন হবে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে কিছু ঘটনায় পূজারীদের মাঝে কিছুটা শংকা কাজ করছে। তবে ধনী গরীব সবাই মিলে পুজার এ আনন্দ ভাগাভাগি করবেন বলে জানিয়েছেন পূজারীরা।
শাস্ত্রমতে জানা যায়, এ বছর দেবীর ঘেটকে আগমন ফল ছত্রভঙ্গস্তঙ্গমে এবং দেবীর নৌকায় গমন করবেন ফল শষ্যবৃদ্ধিস্তথা জলবৃদ্ধিশ্চ। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য। সারা দেশের ন্যায় এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৮২টি এবং পৌরসভায় ৯টি মন্ডপে সাড়ম্বরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ পূজা অনুষ্টিত হবে। প্রত্যেক পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন আসন্ন শারদীয় দুর্গাপুজায় যথাযথভাবে শান্তি শৃঙ্খলা বজার রাখতে বিশেষ আইন শৃঙ্খলা সভাসহ ব্যাপক প্রস্তৃতি হাতে নিয়েছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রঙ্গলাল রায় এবং সাধারন সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৯১ টি পূজা মন্ডপে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু ঝুকিপূর্ন মন্ডপসহ সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।
নবীগঞ্জ থানার পরিদর্শক আবুল হোসেন বলেন, শারদীয় দুর্গা উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে সকল প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি ড. রেজা কিবরিয়া বলেন, দেশে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে সরকার ইতিমধ্যে সকল প্রস্তুতি হাতে নিয়েছে। নবীগঞ্জ বাহুবল আসনের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।
আগামী ১৭ই অক্টোবর শনিবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে এবং বুধবার মহা দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে। এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com