নবীগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী জনাব মকছুদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি জনাব মুজতাহিদ উদ্দিন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জনাব মোঃ সাজন মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান।