স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ৭ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৪ অক্টোবর রাত ৮ টার দিকে সিলেট টু ঢাকা মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ একটি টাওয়ারের চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ থামানোর চেষ্টাকালে এসআরবির উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে পিকআপে তল্লাসী চালিয়ে ইঞ্জিনের উপর তার দিয়ে বাধা অবস্থায় ৩৯টি কালো পলি জিপারের ভেতরে রাখা ৭ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা, পিকআপসহ গ্রেফতারকৃত মে: কাদর মিয়া (২৬) কে মাধবপুর হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত কাদের মিয়া জামালপুর জেলার বাদেশশরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়া পুত্র।