স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
সকাল ১১টায় র্যালীটি শচীন্দ্র কলেজ প্রাঙ্গন থেকে নাগুড়া ফার্ম এলাকার নবীগঞ্জ মেইন রোড প্রদক্ষিণ করে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের পদচারনায় আনন্দমুখর পরিবেশে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। এরপর কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ আবু সিরাজ মো: মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রভাষক মো: জাহির আলমের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান ও শ্রীমদ্ভাগবতগীতা পাঠ করেন সহকারী অধ্যাপক মানিক ভট্টাচার্য।
এরপর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় আরও বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি জি বি মো:মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক মো: লতিফ হোসেন, সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী প্রসূন আচার্য্য, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক স্বপ্না আলম সুমী, প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি জিবি আছমা খাতুন, প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি জিবি কাঞ্চন কুমার দাশ, প্রভাষক বিদুর কান্তি দাশ ও প্রদর্শক সুদাম চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তাগন শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং আন্দোলনের পাশাপাশি নিজেদের কর্তব্য সম্পূর্ণভাবে পালন করার কথা ব্যক্ত করেন। আলোচনা সভায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।