সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রো সিএনজি সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আঃ খালিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং সিএনজি চালক আফজলসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আঃ খালিকের বাড়ি বানিয়াচং উপজেলায়। আহত অপর দুইজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কাগাপাশা ব্রিজের কাছে একটি দ্রুতগামী মাইক্রোবাস (কার) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক আফজলসহ মোট ৩ জন গুরুতর রক্তাক্ত ও জখম হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের বাসিন্দা আঃ খালিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অপর ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও বানিয়াচং এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com