স্টাফ রিপোর্টার ॥ পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা ও ক্যাসিনো সম্রাট রুবেল আহমেদ (৩৫) সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন। এ খবর হবিগঞ্জ শহরে ছড়িয়ে পড়লে শহরে তোলপাড় শুরু হয়। অনেকে যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করেন। কিন্তু তাকে কোনো সংস্থা বা কোথায় গ্রেফতার হয়েছে জানেন না কেউই। গতকাল শুক্রবার দুপুরে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে পাসপোর্ট ও ভিসা জমা দেয়ার সময় তিনি আটক হন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। সে আন্তঃজেলা জেলায় ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত। আওয়ামী লীগের আমলে সে কোটি কোটি টাকার মালিক হয়। অনেক এমপি, মন্ত্রীদের সাথে ছবি তুলে আলোচনায় আসে। সিলেট বিমানবন্দর ফাঁড়ির পুলিশ পরিদর্শক জানিয়েছেন পুলিশ-ইমিগ্রেশন মিলে তাকে পালানোর সময় বিমাবন্দরে আটক করা হয়েছে। তিনি হবিগঞ্জের একটি বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি। হবিগঞ্জের পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে।