শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মোস্তাক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আওয়ামীলীগ নেতা চৌধুরী মাসুদ আলী ফরহাদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার পুরান মুন্সেফি এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চৌধুরী মাসুদ আলী ফরহাদ পুরান মুন্সেফি এলাকার মৃত মুছদ্দর আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com