নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন,শিক্ষা হচ্ছে ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত ও সহযোগিতা করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি মোঃ আব্দুন নুর ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে শুধু একজন শিক্ষার্থীকে সহযোগিতা করা নয়; বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া।
গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডিগ্রী কলেজে মো. আব্দুন নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মো. আবুল হাসান। সৈয়দ শাহ সায়দা (র.) দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ফয়েজ আহমদ নোমান, নবীগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের ইনচার্জ মো. শামসুল ইসলাম প্রধান শিক্ষক তালুকদার আবুল হায়াত রুহিন এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মো. আবু সুফিয়ান হারুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জালালপুর জালালিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনাইম মনজালালী, সুনামগঞ্জ জগন্নাথপুর হলিয়ার পাড়া কাদেরিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, দিনারপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তনুজ রায়, অভিভাবক সদস্য মাওলানা আশরাফ আলী, শিক্ষানুরাগী সদস্য, মো. শফিউল আলম, সাহিত্য পত্রিকা হাতিয়ারের সম্পাদক ও প্রকাশক কাজী মাওলানা এম. হাসান আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম.এ মুহিত, রুস্তমপুর ন-মৌজা সুন্নীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ সজ্জাদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ, শাহ ওয়ালী উল্লাহ ইসলামী একাডেমী সিলেটের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ছাদেকুর রহমান, নবীগঞ্জের লতিফিয়া সুন্নী পরিষদের সভাপতি মাওলানা মো. সাইদুর রহমান, মুসলিম সাহিত্য সংসদ সিলেটের জীবন সদস্য মাওলানা ইব্রাহিম ইউসুফ, নবীগঞ্জ দিনারপুর গাউছিয়া লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসারা প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মিজানুর রহমান, নবীগঞ্জ বদরদী দারুল আরকান মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জালাল উদ্দিন মো. ধন মিয়া, মেধা বিকাশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা শেখ ফখরুল ইসলাম বিলাল, দিনারপুর কলেজের অভিভাবক সদস্য মো. আব্দুল কাইয়ুম, নুরুল আমিন পাঠান ফুল মিয়া, ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক মাওলানা সাহিদ আলম, দত্তগ্রাম দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্টের নাজিম মাওলানা শেখ এম মোজাহিদ আহমদ,শাহজালাল লতিফিয়া সুন্নি যুব পরিষদের সভাপতি জহুরুল ইসলাম রাহুল, নবীগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহরিয়ার আহমদ শাওন, মাওলানা শাহজাহান সিরাজী, মাওলানা শাহ সালিম আহমদ, আমির হোসেন বাবুল, হুছাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করেন।