বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার লাখাইয়ে প্লাবন ভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি, প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রিজসংলগ্ন প্লাবনভূমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিয়া মো. আজম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com