বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে-বাণিজ্যমন্ত্রী শায়েস্তাগঞ্জে লোকবল সংকটে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জে মো. আব্দুন নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ নিয়েছেন শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের আহ্বান চুনারুঘাটে পোল্ট্রি শিল্পের বিকাশ অল্প পুঁজিতেই স্বাবলম্বী হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের নিরীহ লোকজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দীঘলবাগ গ্রামের নারী-পুরুষের শতস্ফূর্ত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এমএ মন্নান, মাস্টার আলাউদ্দিন, কৃষকদল নেতা জামাল হোসেন, বিশিষ্ট মুরুব্বী মাওলানা সালেহ আহমেদ, আফরোজ মিয়া, সাহিদ মিয়া, আব্দুল্লাহ মিয়া, আব্দুল কাইয়ূম, উস্তার মিয়া, রুস্তম আলী, আনোয়ার হোসেন, আরজু মিয়া, আব্দুর রহিম, সফর আলী, মন্নান মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন-এলাকার চিহ্নিত ভূমিদস্যু হিরা মিয়া তার ভাগ্নে জহিরুল ইসলাম সেলিম ও হানিফের মদদে গ্রামবাসীর ব্যবহারের বগলাখাল মৌজার ৬১৪ ও ৬২০ দাগের ৯৬ শতক সরকারি ভূমিটি প্রায় ৮ বছর ধরে দখল করে রেখেছিলেন। গ্রামবাসীরা ভূমিটি উদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। এ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার হয়। এক পর্যায়ে গ্রামবাসীরা ভূমিটি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চান। এ প্রেক্ষিতে গত ১৮ মে লুকড়া ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মোঃ দিদার হোসেন, সহকারি কর্মকর্তা দেবী প্রসাদ কর সরেজমিনে গিয়ে ভূমিটি দখল মুক্ত করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান সর্দার এম এ মন্নানসহ এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। পরবর্তীতে গ্রামবাসী গত ২ জুন ভূমিদস্যু হিরা মিয়া গংদের শাস্তি নিশ্চিত করণ ও উদ্ধারকৃত ভূমিটিতে ঈদগাহ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে পর পরই সেলিম, হিরা মিয়া গং গ্রামের নিরীহ লোকজনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ষড়যন্ত্রের অংশ হিসেবে ভূমি উদ্ধার কাজে যারা প্রশাসনকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। এমনকি তাদের গ্রাম ছাড়া করার হুমকি প্রদান করা হয়। এ অবস্থায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সেলিম, হিরা মিয়া গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় গ্রামবাসী কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহনের জন্য হুশিয়ারি উচ্চারণ করেন। পরে তারা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com