বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে আওয়ামী দোসর দ্বারা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম সেলিমের জনপ্রিয়তায় ইর্ষাণিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। জায়গা সংক্রান্ত মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে তাকে জড়ানোর চেষ্টার করা হচ্ছে এবং তার ছবি ব্যবহার করে অসহায়-দরিদ্র মানুষদের ভুল বুঝিয়ে মানববন্ধন করে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা হাস্যকর। আমার জানামতে হীরা মিয়ার সাথে জায়গার মালিকানা নিয়ে একটি পক্ষের বিরোধ রয়েছে। যা আদালতে বিচারাধিন। আমি দীর্ঘ ৩০ বছর ধরে শহরে বসবাস করি। ওই জায়গা সংক্রান্ত বিষয়টি আমার অবগত নয় এবং এ ঘটনার সাথে আমি জড়িত নই। আমার বিরোধীয় আওয়ামীলীগের দুসর সাইফুল ইসলাম শাহীদ, আব্দুল্লা, উস্তার, লাউছ ও কৃষকদল নেতা জামালসহ কয়েকজন এ ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা করছে। আশ্রয়ন প্রকল্পে তাদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে আমি প্রতিবাদ করায় তারা আমার উপর ক্ষিপ্ত রয়েছে। সামনে জেলা যুবদলের কমিটিকে সামনে রেখে তারা আশ্রয়ন প্রকল্পের কিছু গরীব অসহায় মানুষকে ভুল বুঝিয়ে আমার ছবি দিয়ে মানববন্ধন করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com