মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

মাদ্রাসার ছাত্র হারানো বিজ্ঞপ্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রওশন আলী মেম্বারের ছেলে রাকিবুল হাসান (১৫) কে খোঁজে পাওয়া যাচ্ছে না। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে তাকে সে নিখোঁজ। রাকিবুল হাসান শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নোয়াগাঁও হাজিফিয়া মাদ্রাসার ছাত্র। এব্যাপারে গত ২৮ সেপ্টেম্বর সোমবার বানিাচং থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ রাকিবুল হাসানের বাবা রওশন আলী মেম্বার জানান, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টার দিকে তার গ্রামের বাড়ী পাহাড়পুর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন যে, রাকিবুল হাসান মাদ্রাসায় যায়নি। এ খবর পেয়ে পরিবার ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করেও না পেয়ে অবশেষে বানিয়াচং থানায় জিডি করা হয়।
যদি কোন সদয়বান ব্যক্তি রাকিবুল হাসানের সন্ধান পান তাহলে ০১৭২০-৪৯৪০১৯ এই নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com