বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিয়মিত পৌরকর প্রদানের আহবান জেলা প্রশাসকের

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করমেলার ১ম দিনে পৌরকর আদায় হয়েছে প্রায় সোয়া বারো লাখ টাকা। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ পৌরমঞ্চে প্রধান অতিথি হিসেবে দুদিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ। প্রধান অতিথি বলেন, ‘পৌরকর মেলা হবিগঞ্জ পৌরসভার সুন্দর একটি আয়োজন। এ ধরনের আয়োজন যাতে আমরা ভবিষ্যতেও দেখতে পাই।’ তিনি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছের কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমান হুইপ মহোদয় এই পৌরসভার মেয়র থাকাকালীন অনেক ভালো ভালো কাজ করেছেন।’ তিনি হজ্ব প্রশিক্ষণ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান, পূজা মন্ডপে অনুদান, গণবিবাহ, সুন্নাতে খৎনা ইত্যাদি কর্মসূচীর কথা উল্লেখ করেন। প্রধান অতিথি সবাইকে প্রতিষ্ঠানে পক্ষ হতে এবং ব্যক্তিগত পক্ষ হতে নিয়মিত পৌরকর প্রদানের আহবান জানান। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্যও সকলের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি বলেন, ‘এটা স্বীকার করতেই হবে হবিগঞ্জ পৌরসভা শহরকে পরিচ্ছন্ন রাখতে খুবই কষ্ট করে। কিন্তু আমরা ড্রেনে ও যত্রতত্র আবর্জনা ফেলে নোংরা করে ফেলি।’ তিনি নিজ নিজ বাসা বাড়ী আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভা প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে পানির বিল ও পৌরকর মেলা’র উদ্বোধনী অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আমিনুল হক সরকার, বিএনপি নেতা ইসলাম তরফদার তনু, হাজ্বী মোঃ এনামুল হক, এডভোকেট মোঃ বজলুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
সেরা পৌরকর দাতা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় জেলা প্রশাসক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, পুলিশ প্রশাসন হবিগঞ্জ ও খাজা গার্ডেন সিটির সত্ত্বাধিকারীকে।
সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে প্রথম দিন করদাতাগন পৌর কর পরিশোধ করেন। করদাতাগণকে সম্মাননা সনদ, গাছে চারা উপহার দেয়া হয়। মেলায় পৌরকরে ১০ শতাংশ রিবেট ও পানির বিলে সারচার্জ মওকুফ করা হয়। মঙ্গলবার দুদিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা’র দ্বিতীয় ও সমাপনী দিন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com