স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগরে জান্নাতুল মাওয়া আবাসিক মাদ্রাসায় দি রোজেস স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রকেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষককে মাওলানা সাদেকুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহেদুল হক। সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। এদিকে এ ঘটনায় তাৎক্ষনিক মাওলানা সাদেকুর রহমানকে বহিস্কার করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।
এর আগে গত রোববার রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর জান্নাতুল মাওয়া কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের রাজনগরের দি রোজেস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে কৌশলে তার মাদরাসায় নিয়ে যান সাদেকুল। রাতের বেলা তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে ওই ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই শিক্ষককে মাদরাসা থেকে আটক করে পুলিশ।
এদিকে আদালত থেকে কারাগারে যাবার পথে সাংবাদিকদের তিনি জানান, তাকে ফাঁসানো হয়েছে। তিনি এ ধরণের জঘন্য কাজ করেননি। আল্লাহ তার বিচার করবে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গতকাল সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।