সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জে অভিযান ॥ ৭ হাজার কেজি ভারতীয় ফুসকা আটক ॥ গ্রেপ্তার ২ নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ ॥ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লাখাইয়ে অবৈধ সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা মাধবপুরের বোয়ালিয়া সেতুটি ঝুঁকিপূর্ণ ॥ দুর্ঘটনার আশঙ্কা নবীগঞ্জে ক্লুলেস সিএনজি চালক তুহিন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর প্রদান সহজীকরণের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে কর মেলা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক চুনারুঘাটে তেলমাছড়া বিটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দি বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দিন ধরে নিখোঁজন ধরে নিখোঁজ

লাখাইয়ে অবৈধ সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে দুই খুচরা সার বিক্রেতাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল রোববার বিকেলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে বামৈ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৯(ড) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রমিজ আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুজ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কালাউক সড়ক বাজারে পৃথক অভিযান পরিচালনা করে একই আইনের একই ধারায় রাসেল আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খানসহ একদল পুলিশ সদস্য।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com