সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জে অভিযান ॥ ৭ হাজার কেজি ভারতীয় ফুসকা আটক ॥ গ্রেপ্তার ২ নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ ॥ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লাখাইয়ে অবৈধ সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা মাধবপুরের বোয়ালিয়া সেতুটি ঝুঁকিপূর্ণ ॥ দুর্ঘটনার আশঙ্কা নবীগঞ্জে ক্লুলেস সিএনজি চালক তুহিন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর প্রদান সহজীকরণের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে কর মেলা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক চুনারুঘাটে তেলমাছড়া বিটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দি বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দিন ধরে নিখোঁজন ধরে নিখোঁজ

মাধবপুরের বোয়ালিয়া সেতুটি ঝুঁকিপূর্ণ ॥ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির বিভিন্ন পিলার ও ভিমের কংক্রিট খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে। দীর্ঘদিন উন্মুক্ত থাকায় রডে মরিচা ধরে ক্ষয় হচ্ছে। এতে সেতুটি দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। সেতুটির কাছে গিয়ে দেখা যায়, সেতুটির একাধিক পিলার ও ভিমের সিমেন্টের আস্তরণ খসে পড়েছে। কোথাও পিলারের লোহার রড পুরোপুরি বেরিয়ে গেছে। বিশেষ করে নিচের অংশের রডে ব্যাপক মরিচা ধরেছে। বিভিন্ন স্থানে কংক্রিট ভেঙে পড়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন এ সেতু দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ চলাচল করেন। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে। মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামস্ জাবেদ জানান, তিনি মাধবপুর উপজেলা প্রকৌশলী হিসেবে কিছুদিন আগে যোগ দিয়েছেন। তাই সেতুটির আগের সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সেতুটির বর্তমান অবস্থা পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com