রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অনুমোদনপ্রাপ্ত ব্যবস্থাপনা (পরিচালনা) কমিটি বাতিল বা স্থগিত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরোবরে লিখিত আবেদন জানানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও অভিভাবক মোঃ রুহুল আমিন সোহেল।
অভিযোগে উল্লেখ করা হয়, সদ্য গঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি আবু জাফর রোমানসহ কয়েকজন সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আবু জাফর রোমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন “হিজবুত তাহরীর”-এর একজন সদস্য হিসেবে কিছুদিন পূর্বে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, এই কমিটিতে একই পরিবারের তিন জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতি আবু জাফর রোমানের আপন বড় ভাই আবু হুরায়রা মামুনকে “বিদ্যোৎসাহী সদস্য” এবং তাদের ভাতিজা শাহরিয়ার রশিদ বুলবুলকে ‘মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি’ হিসেবে কমিটিতে রাখা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্য একটি বিদ্যালয় পরিচালনায় অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগকারী মো. রুহুল আমিন সোহেল জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল বা স্থগিত করা জরুরি। তা না হলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায়, সার্বিক বিবেচনায় দ্রুত তদন্তপূর্বক প্রশাসনিক ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com