রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে অবৈধভাবে বালু মজুদ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ এবং এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টার দিকে বাহুবলের আলী মসজিদের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ২ হাজার ঘনফুট অবৈধভাবে মজুদ করা বালু জব্দ করা হয়। তবে অভিযানের সময় বালুর মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রাত ১০টার দিকে উপজেলার হরিতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মিঠুন সাওতাল (পিতা-মনোজ সাওতাল, ঠিকানা-ফয়জাবাদ, বাহুবল)কে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাহুবলের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। সরকারি আইন ও বিধি-বিধান অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাহুবলের বিভিন্ন এলাকায় অবৈধ বালু সংক্রান্ত কার্যক্রমের ওপর প্রশাসনের নজরদারি রয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের অভিযানে অবৈধ বালু জব্দ ও জরিমানার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com