রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হয়েছেন এডভোকেট মোঃ আফিল উদ্দিন। এ উপলক্ষ্যে গতকাল ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে শহরের যশোরআব্দা এলাকায় অবস্থিত এডভোকেট মোঃ আফিল উদ্দিনের বাড়ীতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন বহুলা ২৮ এর সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। সভা পরিচালনা করেন মোঃ ছালেহ আহমেদ। সভায় বক্তব্য রাখেন, মোঃ শাহ্ আলম, মোঃ ওয়াহিদ, আঃ বারিক, মোঃ সামছুদ্দিন আলম রুয়েল, মোঃ আব্দুল মতিন, মোঃ আরজত মিয়া, মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ রহমত আলী, মোঃ হানিফ মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল হাফিজ মিয়া, মোঃ নুরুল হক, আলমগীর মিয়া প্রমূখ। সভায় বিগত দিনের সভাপতি আতাউর রহমান চৌধুরী ও এডভোকেট চৌধুরী আব্দুল হাই স্মরণে শোক প্রস্তাব ও অন্যান্য সদস্যদের জন্য মোনাজাত করা হয়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে (কাকড়াকান্দি, মির্জাপুর, নসরতপুর, তিতখাই, কাশীপুর, যশোরআব্দা, কামড়াপুর, নোয়াবাদ, নাতিরাবাদ গ্রাম পঞ্চায়েত) এডভোকেট মোঃ আফিল উদ্দিনকে বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত করা হয়। দায়িত্ব পালনে এডভোকেট মোঃ আফিল উদ্দিন সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com