শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়ার সমর্থনে পাচঁপাড়িয়া গ্রামে মতবিনিময় সভায় বক্তারা ॥ বিগত নির্বাচনে ঘোড়া মার্কার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল ॥ এবার ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিবে নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমসমূহের বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ পরিবীক্ষণ দল গঠন হবিগঞ্জের দায়িত্বে জেলার ৪ কর্মকর্তা চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার মাধবপুরে এসআরবির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান শায়েস্তাগঞ্জে ‘সীরাতের আলো’ কম্পিটিশনে ৩শ প্রতিযোগীর অংশগ্রহণ বানিয়াচঙ্গের শরিফখানিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চুনারুঘাটে সরকারি বাঁধের পাশ থেকে মাটি সরানোর অভিযোগ ॥ ৪ ট্রাক্টর জব্দ

মাধবপুরে এসআরবির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এসআরবি-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ডের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বর এলাকায় যায়। এসআরবির উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট থেকে ৪টি বস্তার স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে।
পরে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com