শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পৌরসভার মতবিনিময় মোহনপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৫ ॥ গ্রেপ্তার ২ মাধবপুরে সারের জন্য কৃষকের হাহাকার ॥ কালোবাজারির অভিযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে কোথাও দেবে গেছে, আবার কোথাও কনাপাথর উঠে তৈরি হয়েছে বেহাল পরিস্থিতি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এ সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, পণ্যবাহী ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘ দেড় বছর ধরে সড়কটির উল্লেখযোগ্য অংশে সংস্কার না হওয়ায় দিন দিন বেড়েছে দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের অদূর থেকে শিবপাশার সবুজগঞ্জ বাজার হয়ে বানিয়াচংয়ের বাইপাস তথা কুন্ডেরপাড় ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও সড়ক দেবে গেছে। সড়কের পাশে তৈরি হয়েছে আরও বেশ কিছু গর্ত। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিশেষ করে রাতে এসব গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের পর বিভিন্ন সময়ে নামমাত্র সংস্কার করা হলেও দীর্ঘদিন ধরে টেকসই সংস্কার হয়নি। গত দেড় বছরেও সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে কার্যকর কোনো সংস্কারকাজ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এখনো কোনো সতর্কীকরণ সাইনবোর্ড বা বিপদ সংকেত স্থাপন করা হয়নি। সম্প্রতি লালমিয়া বাজার থেকে উপজেলা পরিষদের সামনের অংশ হয়ে প্রস্তাবিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) সেতু পর্যন্ত সড়কের খানাখন্দ ইট-সুরকি দিয়ে ভরাট করে তার ওপর পিচঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয়েছে। তবে বাকি অংশের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com