শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পৌরসভার মতবিনিময় মোহনপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৫ ॥ গ্রেপ্তার ২ মাধবপুরে সারের জন্য কৃষকের হাহাকার ॥ কালোবাজারির অভিযোগ

চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় খালের পানি থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারসংলগ্ন নোয়াগাঁও এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে দুর্গাপুর বাজারসংলগ্ন ‘অনন্যা ইটভাটা’র বিপরীত পাশে নোয়াগাঁও এলাকার বন্দের বাড়ির পাশে খালের পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, মরদেহটি বেশ কিছুদিন পানিতে পড়ে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। তবে নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালের পানি থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com