রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কলেজ মিলানায়তনে কলেজ অধ্যক্ষ নজির আহমেদ এর সভাপতিত্বে এবং প্রভাযক মো: সুমন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক খালেদ গণি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, বক্তারপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কবির আহমদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রঞ্জু দেব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব, আইডিয়াল স্কুলের সভাপতি সলিল বরন দাশ, সুশান্ত বৈদ্য, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মিন্টু চন্দ্র রায় প্রমূখ। এ সময় কলেজের প্রভাষকবৃন্দ ও হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আইডিয়াল উইমেন্স কলেজের প্রতিষ্টাতা সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক ও কৃতি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, নবীগঞ্জে নারী শিকার উন্নয়নে আইডিয়াল উইমেন্স কলেজ শুরু থেকে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতা বজায় রাখলে কলেজটি ভবিষ্যতে আরো অবিস্মরণীয় ফলাফল অর্জনে সক্ষম হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com