বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
“মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা” ॥ সারোয়ার খানকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান জজ কোর্টের বারান্দায় চেঁচামেচির দায়ে দুই বিচার প্রার্থীর কারাদণ্ড নোয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসক ছাড়াই ॥ জনদুর্ভোগ শহরে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-ওসি জাহিদুল হক মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে তিনকোনা পুকুর পর্যন্ত ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এত সহযোগিতা করে সদর থানা পুলিশের একটি টীম। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথ্বিশ চাকমা। সাথে ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। উচ্ছেদ অভিযানে শায়েস্তানগর পয়েন্ট, জেকে হাইস্কুলের সামনে, থানার মোড়, সদর হাসপাতালের আশপাশ, সবুজবাগে অবস্থিত বিভিন্ন প্রাইভেট হাসপাতালের সামনে এবং তিনকোনা পুকুর পাড়ে অর্ধশতাধিক ভাসমান অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় তিনটি প্রাইভেট ক্লিনিকের সামনে অবৈধ পার্কিং করায় তিনটি প্রাইভেট ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানে সামনে ফুটপাত দখল করে রাখায় ৩টি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, গত ২ দিন পৌর কর্তৃপক্ষ শহরের যানজট নিরসনে নম্বরবিহীন অর্ধশতাধিক টমটম জব্দ করে পৌরসভায় আটক করে রেখেছে। যানজট নিরসনে অবৈধ টমটম জব্দ অভিযান এবং একই সাথে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে পৌর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com