স্টাফ রিপোর্টার ॥ চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব অপরাধের মূল কারণ হলো মাদক। মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূল হলে সমাজ থেকে অপরাধও কমে যাবে।
গতকাল মঙ্গলবার রাতে বসুন্ধরা সংসদ নাতিরাবাদ, হরিপুর, চিড়াকান্দি যুবসমাজের উদ্যোগে মাদক ও চুরির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল হক। নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক কাউন্সিল হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও লায়েন্স ক্লাব হবিগঞ্জ এর সভাপতি ফখরুল আলম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নিতেন্দ্র সূত্রধর, বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, নাতিরাবাদ এলাকা বিশিষ্ট মুরুব্বী সিরাজুল ইসলাম মনপর, হরিপুর পঞ্চায়েত এর মুরুব্বী হাজী ফিরোজ মিয়া, মো: ছোট মিয়া, নাতিরাবাদ এলাকার মুরুব্বি মোঃ শাহেদ মিয়া, এমদাদুল হক চৌধুরী লিটন, বাদল মিয়া, মন্জু মিয়া, জাহাঙ্গীর মিয়া, মনিরুল জাম্মান লিটন, রুমন মিয়া, মামুন আহমেদ, জিয়াউল হক সোহেল, নাজমুল ইসলাম প্রমূখ।