মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন দ্রুত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় অবৈধভাবে ভারত প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক জ্বিনের মাধ্যমে ১ হাজার ভরি স্বর্ণ দেওয়ার প্রলোভন ॥ সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা ॥ মামলা দায়ের আজমিরীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী ও তার স্বজনদের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ মাসের শিশুর মৃত্যু অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন শায়েস্তগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নীদের কর্মবিরতি ॥ ভোগান্তিতে রোগীরা ১০নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার সেকুল ইসলাম সরদারের চুনারুঘাটে পার্কিং ও জায়গা দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা লাখাইয়ের যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ মাসের শিশুর মৃত্যু অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের নতুন ভবনের হাম ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটির স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে মৃত্যু হয়। নিহত শিশু ইয়াছিন হবিগঞ্জ সদর উপজেলার পৈল পশ্চিমপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে। তার মায়ের নাম দিলারা বেগম। জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ইয়াছিনকে হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের হাম ওয়ার্ডে ভর্তি করা হয়। ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার পর দুটি ইনজেকশন বাকি থাকা অবস্থায় তাকে নিয়ে বাড়িতে চলে যান স্বজনরা। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাকি ইনজেকশন দেওয়ার জন্য ইয়াছিনকে নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। দীর্ঘ অপেক্ষার পর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে ইনজেকশন দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার পরই ইয়াছিনের অবস্থার অবনতি ঘটে এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে শিশুটির মরদেহ নিয়ে স্বজনরা বাড়িতে চলে যান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com