স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-২১১৩) জব্দ করা হয়। গত (২০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে র্যাব-৯ এর সদস্যরা পোপান সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপের গতিরোধ করলে পিকআপ থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে পিক-আপের ভেতরে বডিতে লুকিয়ে রাখা অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার এবং পিকআপ সহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রুবেল মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে তেলিয়াপাড়া চা বাগানের সীমান্ত ভারত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ বহন করা কথা স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃত রুবেল এবং উদ্ধারকৃত গাঁজা শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।