মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন দ্রুত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় অবৈধভাবে ভারত প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক জ্বিনের মাধ্যমে ১ হাজার ভরি স্বর্ণ দেওয়ার প্রলোভন ॥ সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা ॥ মামলা দায়ের আজমিরীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী ও তার স্বজনদের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ মাসের শিশুর মৃত্যু অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন শায়েস্তগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নীদের কর্মবিরতি ॥ ভোগান্তিতে রোগীরা ১০নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার সেকুল ইসলাম সরদারের চুনারুঘাটে পার্কিং ও জায়গা দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা লাখাইয়ের যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

১০নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার সেকুল ইসলাম সরদারের

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ১০নং সুবিদপুর ইউনিয়নকে একটি আদর্শ, শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন এম সেকুল ইসলাম সরদার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমানের সার্বিক উন্নয়ন, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।
এম সেকুল ইসলাম সরদার শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়ন গড়াই আমার একমাত্র লক্ষ্য। তিনি আরও যোগ করেন, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত, প্রয়োজন ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। স্বচ্ছতা ও বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক এবং জনবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি কাজ করে যাবেন।
তাঁর ঘোষিত অঙ্গীকারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ আধুনিকায়ন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সহযোগিতা, গ্রামীণ যোগাযোগব্যবস্থার টেকসই উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও কার্যকর করা।
নির্বাচনী মাঠের এই প্রস্তুতি নিয়ে তিনি মনে করেন, দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও ঐক্য বজায় রেখে এগিয়ে গেলে ১০ নং সুবিদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com