সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাম্বার প্লেটবিহীন টমটম আটক ও সেগুলোকে জব্দ করছে পৌরকর্তৃপক্ষ। গতকাল রবিবার বৃষ্টি উপেক্ষা করে শহরে ৩০ টি নাম্বারপ্লেট বিহীন টমটম আটক করা হয়। এর আগে নাম্বারপ্লেট বিহীন টমটম শহরে না চালানোর জন্য মাইকিং করে পৌর কর্তৃপক্ষ। ইতিপূর্বে রেজিস্ট্রেশন বিহীন টমটম আটক করে জরিমানা আরোপের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দিত পৌর কর্তৃপক্ষ। কিন্তু এবার রেজিস্ট্রেশন বিহীন টমটম আটক করে জব্দ করে রাখা হচ্ছে। ফলে টমটম চালক বা মালিকগণ তাদের আটককৃত টমটম ছাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন না। পৌরসভা সুত্রে জানা গেছে শহরের যানজট নিরসনে এখন থেকে অবৈধ টমটমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এর পাশাপাশি জনসাধারন ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত দখলমুক্ত করার জন্য শুরু করা হবে উচ্ছেদ অভিযান। পর্যায়ক্রমে শহরের প্রধান সড়ক ও ব্যাক রোডে দুই কালারের টমটম পালাক্রমে চালানোর উদ্যোগ গ্রহন করা হবে বলেও জানায় পৌরসভা অফিস।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com