বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি দেশের একটি জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। সরকারি অনুদান বিতরণ, উন্নয়ন কর্মকান্ডসহ কোনো সরকারি কাজে দুর্নীতির সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায়-অনিয়ম করলে তার দায় বিএনপি নেবে না। দলীয় লোক হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।
গতকাল রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার নিয়ে যাতে কেউ অপরাজনীতি করতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। কেউ সার কালোবাজারি করলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ ধরনের কর্মকান্ডে দলীয় লোক জড়িত থাকলেও তাকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় কাজ করলে তার দায় দল নেবে না। তিনি সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এমপি ফয়সল আরও বলেন, বিগত সরকার দেশের কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কারণে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশ আমাদের, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতা করতে হবে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সরকার তাদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com